Sunday, April 26, 2026

Metro Smart Card: বাড়ছে স্মার্ট কার্ডের খরচ, কত হচ্ছে মূল্য?

Date:

Share post:

সোমবার থেকেই কলকাতা মেট্রোয় (Metro) পরিষেবা বাড়ছে। আর তার আগেই বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের (Snart Card) খরচ। করোনাকালে এখন বন্ধ রয়েছে মেট্রো টোকেন। স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। এই পরিস্থিতিতে যাঁরা নতুন করে স্মার্ট কার্ড নেবেন তাঁদের জন্য বাড়ছে স্মার্ট কার্ডের খরচ। মেট্রো রেল সূত্রে খবর, নতুন স্মার্ট কার্ড এর জন্য ১০০ টাকার বদলে এবার থেকে লাগবে ১২০ টাকা। ১৪ নভেম্বর থেকেই নয়া নিয়ম চালু হবে।

আরও পড়ুন: BSF Jurisdiction: এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য

এখন মেট্রোর স্মার্ট কার্ড করতে লাগে ১০০ টাকা। সিকিউরিটি ডিপোজিট (Security Deposit) হিসেবে থাকে ৬০ টাকা। ১৪ নভেম্বর থেকে স্মার্ট কার্ড তৈরি করতে লাগবে ১২০ টাকা। সিকিউরিটি ডিপোজিট ৮০ টাকা। সুতরাং প্রথমবার স্মার্ট কার্ড কেনার পর মেট্রো সফরের জন্য ৪০ টাকাই থাকবে।  তবে টোকেন পরিষেবা এখনই চালু হচ্ছে না বলে মেট্রো সূত্রে খবর।

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...