Thursday, May 14, 2026

Ariyan Khan: জন্মদিনেও NCB দফতরের হাজিরা দিলেন শাহরুখপুত্র আরিয়ান খান

Date:

Share post:

জন্মদিনেও রেহাই নেই। নিজের ২৪ তম জন্মদিনের দিনেও মাদক মামলায় এনসিবি-র অফিসে হাজিরা দিতে হল আরিয়ানকে। মাদক মামলায় জামিন পেলেও নিয়ম করে প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসে গিয়ে হাজিরা দিতে হয় শাহরুখপুত্রকে। জন্মদিনেও হলুদ টি শার্ট ও কালো জ্যাকেট পরে এনসিবি দফতরে হাজিরা দিলেন আরিয়ান। এদিনও রেকর্ড করা হয় তাঁর বয়ান।

১২ নভেম্বর। শাহরুখপুত্রের জন্মদিন। এদিন ২৪ বছরে পা দিলেন আরিয়ান খান। গত ২ অক্টোবর মুম্বইয়ের ক্রুজ পার্টিতে হামলা দিয়ে মাদক মামলায় আরিয়ান খানকে আটক করে এনসিবি। এরপরেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার। প্রায় একমাস আর্থার রোড জেলে বন্দি থাকার পর জামিন পান আরিয়ান। নিয়ম করে প্রতি শুক্রবার আরিয়ানকে হাজিরা দিতে হয় এনসিবি দফতরে। কিন্তু এবার শুক্রবার তাঁর জন্মদিন পড়ছে। অবশেষে জন্মদিনের দিনও তাঁকে হাজিরা দিতে হল এনসিবি দফতরে। হলুদ টি শার্ট ও কালো জ্যাকেট পরে এদিন এনসিবি দফতরে আসেন আরিয়ান। এদিনও তাঁর বয়ান রেকর্ড করেন এনসিবি অফিসাররা।

আরও পড়ুন- শুভেন্দুকে “চোর” বলা বিজেপি নেতা সুরিজিৎ কি তৃণমূলের পথে?

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...