Wednesday, June 24, 2026

Ravi Shastri: কোচের পদ ছাড়ার পরই বিস্ফোরক শাস্ত্রী

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের ( T-20 world cup) পর ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী ( Ravi Shastri)। আর দায়িত্ব ছাড়ার পরেই বিতর্কিত মন্তব্য করে বসলেন শাস্ত্রী।

এদিন এক সর্বভারতীয় মিডিয়ায় দেওয়া সাক্ষাতকারে শাস্ত্রী বলেন, টি-২০ বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণায় কেবল নির্বাচকদেরই হাত ছিল, আর এতে অধিনায়ক বিরাট কোহলি কিছুই বলতে পারেননি। মূলত বিশ্বকাপের দলে যুজবেন্দ্র চ‍্যাহাল ও শিখর ধাওয়ানের না থাকা নিয়ে সমর্থকরা আঙুল তুলেছিল শাস্ত্রী-কোহলির উপরে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিলেন শাস্ত্রী।

এছাড়াও তিনি বলেন,” আমি দল নির্বাচনের বিষয়ে নিজেকে জড়াই না। আমি শুধু প্রথম একাদশ নির্বাচন করতে পারি। তবে হ‍্যাঁ আমি নির্বাচনের ক্ষেত্রে আমি জড়িত আছি, তো আমার কথা উঠবেই। তবে এক্ষেত্রে এইটুকু বলতে পারি দল নির্বাচন করার ক্ষেত্রে আমার বা অধিনায়কের কোন হাত থাকে না।”

উল্লেখ টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের পরই দল নির্বাচন নিয়ে না না কথা ওঠে।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...