Monday, March 16, 2026

VVS Laxman: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ

Date:

Share post:

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ( Vvs Laxman)। রবিবার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)।

এদিন বিসিসিআই প্রেসিডেন্টকে, লক্ষ্মণই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন কি না, জিজ্ঞাসা করা হলে,তিনি তাঁর উত্তরে বলেন “হ‍্যাঁ”।

রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পরই, বিরাট-রোহিতদের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। এতদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে ছিলেন তিনি। এই বার সেই জায়গায় আসছেন লক্ষ্মণ।

এদিন সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এক বিসিসিআই এক কর্তা বলেন,” সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ, দু’জনেই লক্ষ্মণকে এই পদে চাইছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পদের জন্য ও যোগ্য লোক। সেই সঙ্গে দ্রাবিড়ের সঙ্গে ওর সম্পর্ক যথেষ্ট ভাল। নতুনদের পথ দেখাতে প্রাক্তনদের পাওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

যদিও লক্ষণের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা সরকারিভাবে জানান হয়নি।

আরও পড়ুন:T-20 World Cup: ফাইনালেও জয়ের ধারা অব‍্যাহত রাখতে মরিয়া উইলিয়ামসন

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...