Thursday, May 14, 2026

Delhi Air Pollution সামান্য কমলেও এখনো রয়েছে ‘অতি খারাপ ‘ পর্যায়ে

Date:

Share post:

রবিবারের সকালে সামান্য হলেও কমল দিল্লির দূষণের মাত্রা (Delhi Air Pollution)। আপাতত ‘বিপজ্জনক ‘ থেকে ‘অতি খারাপ’ পর্যায়ে এসেছে। রবিবার সকাল ৭ টায় দিল্লির বাতাসের গুণমান (Air Quality Index) ছিল ৩৮৬। গতকাল যা ছিল ৪৭০। সেই অনুযায়ী বলাই যায় গতকালের তুলনায় অনেকটাই দূষণ কমেছে দিল্লির বাতাসে।

কিন্তু তা সত্বেও বায়ুর গুণমান নিরীক্ষণের সংস্থা সফর (pollution inficating organisation SAFAR) জানিয়েছে, দূষণের মাত্রা কমায় স্বস্তির কোনো অবকাশ নেই । কারণ বাতাসে দূষণের গুণমান শুধুমাত্র ‘বিপজ্জনক’ থেকে ‘অতি খারাপ’ পর্যায়ে নেমে এসেছে। যদিও সফর সংস্থার তরফে জানানো হয়েছে, এইভাবে চললে আগামী দু দিনের মধ্যে দূষণের মাত্রা আরও কিছুটা কমতে পারে । ফলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তে এখনই কোনও বদল হচ্ছে না । সকল প্রকার আবাসনের নির্মাণকাজ বন্ধ রাখা হবে । সেইসঙ্গে কড়া হাতে রাশ টানা হবে গাড়ি চলাচলের ক্ষেত্রে।

দীপাবলির পরদিন থেকেই দিল্লি ও প্রতিবেশী রাজ্যগুলিতে বাতাসের দূষণ চরম মাত্রায় পৌঁছেছিল। টানা প্রায় এক সপ্তাহ ধরেই এই দূষণ ছিল রাজধানীর পরিবেশে। আর তারপরে দিল্লি সরকারকে শীর্ষ আদালতের প্রবল ভর্ৎসনা মুখে পড়তে হয়। দিল্লি সরকারের গাফিলতিকেও দায়ী করা হয় সুপ্রিম কোর্টে। আর তারপরেই নড়েচড়ে বসে দিল্লি সরকার। দূষণ কমাতে কী কী করণীয় তা স্থির করতে তড়িঘড়ি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...