Tuesday, June 23, 2026

জোট নয়, উত্তরপ্রদেশে একক ক্ষমতায় নির্বাচন লড়বে কংগ্ৰেস, ঘোষণা প্রিয়াঙ্কার

Date:

Share post:

রাজ্যে রাজ্যে জোটের লড়াইয়ে চূড়ান্ত ব্যর্থতার পর এবার একক ক্ষমতায় লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিল কংগ্রেস। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টি বা বিএসপির সঙ্গে জোট জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi) ঘোষণা করে দিবেন উত্তরপ্রদেশ(UttarPradesh) নির্বাচনে একা লড়বে কংগ্রেস(Congress)।

রবিবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে শহরে উপস্থিত হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কংগ্রেসকে যদি জিততে হয়, তাহলে একাই লড়তে হবে। ও প্রিয়াঙ্কার কথায়, “দলের অনেক কর্মী তাঁকে অনুরোধ করেছেন কোনও দলের সঙ্গে জোট করতে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা সব আসনে একাই লড়ব।” শুধু তাই নয় প্রিয়াঙ্কা আরও জানান, এই নির্বাচনে কংগ্রেস শুধুমাত্র দলীয় কর্মীদেরই টিকিট দেবে অন্য দল থেকে আসা নেতাদের নয়।

আরও পড়ুন:Arrest Antisocial: অবশেষে পুলিশের জালে কুখ্যাত ডন হরিদেবপুরের ত্রাস নান্টি

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশের কংগ্রেস সংগঠনকে ব্যাপক শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। লখিমপুর খেরি সহ সমস্ত ইস্যুতেই যোগী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। তাছাড়া মহিলা ভোটকে মাথায় রেখে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণাও বেশ চমকপ্রদ। তাই ২৪-এর লোকসভার কথা মাথায় রেখে এখন থেকেই সংগঠন ঢেলে সাজাতে চান প্রিয়াঙ্কা। ফলস্বরূপ জোট অঙ্কের বাইরে বেরিয়ে এবার একক দক্ষতায় কংগ্রেসকে জেতাতে মরিয়া প্রিয়াঙ্কা।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...