Wednesday, May 13, 2026

এবার ‘র’, আইবি প্রধানের কার্যকালের মেয়াদ বাড়ালো কেন্দ্র, সঙ্গে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সচিবেরও

Date:

Share post:

সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI) ও ইবি(ED) প্রধানের কার্যকালের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই পথ ধরে এবার ‘র'(RAW) ও কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ আইবি(IB) প্রধানের কার্যকালের মেয়াদ বাড়ানো হলো। পাশাপাশি মেয়াদ বাড়ানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও প্রতিরক্ষা সচিবের। সোমবার এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

কেন্দ্রে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, জনস্বার্থ এবং প্রয়োজনীয়তার কারণে ওই চার আধিকারিকের মেয়াদ দু’বছর বাড়ানো হল। নিয়ম অনুযায়ী এতদিন সংশ্লিষ্ট কর্তাদের কার্যকালের মেয়াদ ছিল দু’বছর। এবার তা আরও বেড়ে সর্বাধিক পাঁচ বছর করা হয়েছে। কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দু বছর শেষ হওয়ার পর কোনও অধিকর্তার মেয়াদ এক বছর করে বাড়ানো হবে। প্রসঙ্গত গত রবিবার অর্ডিন্যান্স জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির শীর্ষকর্তার কার্যকালের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই ছকে আরও চার আধিকারিকের কার্যকালের মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হলো।

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...