Thursday, May 14, 2026

KLRahul : দ্রাবিড়ের সাহচর্যে আরও শিখতে মুখিয়ে আছেন রাহুল

Date:

Share post:

রোহিত শর্মা(Rohit Sharma) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravir) অধীনে খেলার জন্য মুখিয়ে আছে এখনকার তরুণ ভারতীয় দল। নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে এমনই জানালেন রোহিতের ডেপুটি কে এল রাহুল। নতুন কোচ দ্রাবিড় সম্পর্কে বলতে গিয়ে রাহুল জানান, আমি ভাগ্যবান যে ওঁকে অনেকদিন ধরে চিনি।কর্নাটকে আমরা সবাই ওঁর সাহায্য পেয়েছি। গোটা দেশই পেয়েছে। এখন উনি আমাদের সঙ্গে রয়েছেন। অনেক কিছু শেখার সুযোগ রয়েছে ওঁর কাছ থেকে।
রাহুল আরও বলেন, তাঁরা সবাই জানেন রাহুল দ্রাবিড় কত বড় মাপের ক্রিকেটার। দ্রাবিড়কে পেয়ে এখন তাঁদের সামনে সুযোগ এসেছে আরও বড় ক্রিকেটার(cricketer) হয়ে ওঠার।

আরও পড়ুন- Duare Ration: মঙ্গলবার থেকে রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছবে রেশন, প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী
ভারতীয় ‘এ’ দলে দ্রাবিড়ের অধীনে খেলেছেন রাহুল । তিনি জানান, তাঁরা দলে এমন এক আবহ তৈরি করতে চান, যেখানে সবাই খোলা মনে খেলতে পারে। আর দ্রাবিড় হলেন সবসময়েই টিম ম্যান।
রাহুলকে এদিন হার্দিকের বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, সত্যি কথা বলতে কী আমি এই বিষয়ে কিছু জানি না। হার্দিক জানে ওকে কী করতে হবে। জানে ওর কাছ থেকে কী চাওয়া হচ্ছে। ও স্মার্ট ক্রিকেটার। এসব বোঝার ক্ষমতা ওর আছে।
ভারতীয় দলের সহ অধিনায়ক হওয়া প্রসঙ্গে রাহুল বলেছেন, এটা আমার কাছে বাড়তি দায়িত্ব। তবে আমি এই দায়িত্ব উপভোগ করছি। আমি চাই ড্রেসিংরুমে(dressingroom) এমন পরিস্থিতি হোক যাতে সবাই উপভোগ করে। আগামী দু’সপ্তাহ নতুন সাপোর্ট স্টাফদের সঙ্গে কাটাতে মুখিয়ে আছি।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...