Saturday, May 23, 2026

Schools Reopening in West Bengal: কাল থেকেই খুলছে স্কুল, অবশ্যই যে নিয়মগুলি মানতে হবে…

Date:

Share post:

সতর্কতা মেনে মঙ্গলবার থেকেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। রাজ্যে খুলে যাচ্ছে স্কুল (Schools Reopening in West Bengal)। ক্লাসঘরগুলিতে করা হয়েছে স্যানিটাইজ। দূরত্ববিধি বজায় রাখতে মেঝেতে গোল দাগ এবং বেঞ্চেও মার্কিং। স্কুলের বাইরে যাতে আবর্জনা না জমে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। ছাত্রছাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে প্রশাসন জানিয়েছে। করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যেই স্কুল খোলার (Schools Reopening in West Bengal) কারণে যে নিয়ম গুলি অবশ্যই মেনে চলতে হবে…

রাজ্য সরকার (West Bengal Government) বিজ্ঞপ্তিতে জানিয়েছে–

  • ক্লাস শুরুর ৩০ মিনিট আগে আসতে হবে ছাত্র-ছাত্রীদের।
  • নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০।
  • দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।
  • স্কুল কলেজ খোলার আগে বেশি জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতায়। ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত স্কুল পরিষ্কারের কাজ শুরু করে দিতে হবে।
  • পয়লা নভেম্বর থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে হবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের।
  • পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। তা ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
  • কোভিড বিধি মেনে হস্টেল খোলা যেতে পারে। স্কুলের হস্টেলে আইসোলেশন রুম রাখতে হবে।
  • স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্র-ছাত্রীই কোনও গয়না পরতে পারবেন না।
  • করোনা বিধি মেনে একটি বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না। একটি বেঞ্চে দু’জন বসলে পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।
  • ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা হবে। স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে।
  • আপাতত স্কুলে অভিভাবকরা ঢুকতে পারবে না।
  • বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে। স্কুলে পাওয়া যাবে না। স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না।
  • স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।
  • পানীয় জল বা বই কোনোটাই দেওয়া নেওয়া যাবে না।
  • শুধুমাত্র স্কুলে নয় কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্যও আলাদা করে নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষা দফতর। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার করার কাজ শেষ হয়ে গিয়েছে। এবং স্যানিটাইজেশনও সম্পূর্ণ।

আরও পড়ুন-Duare Ration: মঙ্গলবার থেকে রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছবে রেশন, প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী

প্রায় ২০ মাস পরে ছোট ছোট পড়ুয়াদের স্কুলে ফেরাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্যের শিক্ষা দফতর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্কুল খোলার প্রথম দিন স্কুল গেটে পড়ুয়াদের ফুল এবং পেন দিয়ে স্বাগত জানানো হবে। এই উদ্যোগ সংক্রান্ত নির্দেশ শুক্রবার পৌঁছে গিয়েছে শিক্ষা দফতরে। তারপর থেকেই তোড়জোড় শুরু হয়েছে পেন এবং ফুল কেনার।

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...