Thursday, May 14, 2026

Aparna Sen: বাংলায় BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে মুখ খুললেন অপর্ণা সেন

Date:

Share post:

ভৌগোলিকভাবে বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের (BSF) কাজের এক্তিয়ার বা ক্ষমতা বাড়ানোর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গণতান্ত্রিক ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের এমন একতরফা সিদ্ধান্তে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বাংলার শাসক দল তৃণমূল (TMC) কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সোচ্চার হয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)।

আজ, সোমবার কলকাতা প্রেস ক্লাবে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। তাঁর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা অন্যান্য বিদ্বজনও প্রতিবাদে মুখর হয়েছেন।

আরও পড়ুন-KMC Election: কলকাতা পুরসভায় বড় পদে বাবুল সুপ্রিয়?

বিএসএফের (BSF) ক্ষমতা বৃদ্ধি নিয়ে অপর্ণা সেনের কথায়, “মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে”। ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে ওঠতে হয়। এমনিতেই তাঁদের অবস্থা শোচনীয়, তার উপরে বিএসএফের ক্ষমতা বাড়লে আরও দুর্বিষহ হবে তাঁদের জীবনযাপন।” এরপরই অপর্ণা সেন রাজ্য সরকারকে অনুরোধ করে বলেন, সীমান্তে বসবাস করা মানুষগুলোর কথা যেন একটু ভাবা হয়। তাঁরা যেন নিজেদের মতো করে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করতে পারেন।

উল্লেখ্য, অক্টোবর মাসে হঠাৎ রাজ্যগুলির সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক নির্দেশিকায় বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো হয়। বিএসএফ অফিসাররা এতদিন তদন্ত, গ্রেফতার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারতআন্তর্জাতিক সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে ১৫ কিলোমিটার পর্যন্ত। এবার তা বাড়িয়ে ৫০ কিমি ভিতরে ঢুকে তাঁরা এই কাজ করতে পারবেন। কেন্দ্রের এমন সিদ্ধান্তে শুরু হয়েছে জোর বিতর্ক।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...