Thursday, April 23, 2026

Partha Chatterjee: ফালেইরো জিতছেন, গোয়ায় TMC আরও শক্তিশালী হবে, বললেন পার্থ

Date:

Share post:

‘লুইজিনহ ফালেইরো (Luizinho Faleiro) জিতছেন। গোয়ায় (Goa) তৃণমূল কংগ্রেস (TMC) আরও শক্তিশালী হবে।’ সোমবার এমনটাই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, “আমরা নিশ্চিত লুইজিনহ ফালেইরো জিতছেন। গোয়ায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালি হবে। ফালেইরোর মতো মানুষেরা আরও বেশি করে দলে আসবেন এবং তাঁদের দেখে আরও অনেকেই গোয়ায় তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেবেন।”

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) সোমবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। এদিন দুপুরে বিধানসভা ভবনে গিয়ে তিনি বিধানসভার সচিব তথা রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ (Nirmal Ghosh) এবং উপ-মুখ্যসচেতক তাপস রায় (Tapas Roy)।

আরও পড়ুন-Schools Reopening in West Bengal: কাল থেকেই খুলছে স্কুল, অবশ্যই যে নিয়মগুলি মানতে হবে…

অর্পিতা ঘোষ (Arpita Ghosh) পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের একটি আসন শূন্য হয়েছে। ওই আসনে ২৯ নভেম্বর ভোট গ্রহণ করা হবে। কমিশনের জারি করে বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ওই আসনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৭ নভেম্বর জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর।

মনোনয়ন পেশ করে ফালেইরো বলেন, রাজ্যসভায় আমি মানুষের কথা তুলে ধরব। বিজেপির শাসনে গোয়ার কি অবস্থা তা সবাই জানবে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যসভায় আমায় নির্বাচিত করে গোয়ার মানুষের প্রতি আস্থা দেখালেন।

Related articles

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...

‘আমি কি সন্ত্রাসবাদী?’ বাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ বাইরন ভোট না দিয়েই ফিরলেন বুথ থেকে

নিজের পাড়ার বুথে ভোট দিতে গিয়েও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না করেই ফিরে এলেন সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক...

‘নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান’, প্রথম দফার ভোটের শেষে জৈন মন্দিরে সম্প্রীতির বার্তা মমতার

বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর...

সর্বকালীন রেকর্ড ভোট বাংলায়: প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, দাবি কমিশনের

নজিরবিহীন নির্বাচনের সাক্ষী থাকল ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফা। গোটা রাজ্যে ১৫২ আসনে প্রায় প্রতি বুথে সকাল থেকে...