Wednesday, May 13, 2026

High Court: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি নয়, আদালতে জানাল নির্বাচন কমিশন

Date:

Share post:

আদালতে মামলা চলছে। এই পরিস্থিতিতে পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন। কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত (Partasarathi Sengupta)। মঙ্গলবার, কলকাতা হাইকোর্টে কমিশনের আইনজীবী জানান, যেহেতু পুরভোট নিয়ে মামলা চলছে। সেই কারণে মামলা চলাকালীন কোনওরকম ভোটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন জারি করবে না। এ বিষয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। নির্বাচন নিয়ে কী ভাবছে- রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে হলফনামায় জানাবে কমিশন। মামলার পরবর্তী শুনানি 24 নভেম্বর।

আরও পড়ুন- Salman Khurshid:বইয়ে বিতর্কিত মন্তব্যের জের!সলমন খুরশিদের বাড়িতে হামলা

১৯ ডিসেম্বর পুরভোট হবে বলে কার্যত ঘোষণা হয়ে গিয়েছিল। রাজ্য সরকার-রাজ্য নির্বাচন কমিশন এতে সহমত ছিল। এ মাসেই ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। কিন্তু কেন সব পুরসভার বকেয়া ভোট একসঙ্গে হবে না? তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, শুনানিতে পার্থসারথি সেনগুপ্তকে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, কেন সব পুরসভায় একসঙ্গে ভোট করানো হচ্ছে না? জবাবে কমিশনের আইনজীবী বলেন, এ বিষয়ে তাঁরা হলফনামা জমা দেবেন। একই সঙ্গে তিনি জানান, যত দিন মামলার শুনানি চলবে, ততদিন রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না।

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...