Wednesday, June 3, 2026

Bangladesh: ঢাকার সৌদি দূতাবাস প্রতিদিন ৪ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান জানিয়েছেন, ঢাকার সৌদি দূতাবাস প্রতিদিন চার হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। আজকের অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়।
ইসা ইউসেফ ইসা আলদুহাইলান আরও বলেন, করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা দেওয়ার হার বেড়েছে। প্রতিদিন চার হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। এক দিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Bratya Basu:সুখবর! আগামী ২ মাসের মধ্যেই SSC-তে ১৫ হাজার শিক্ষক নিয়োগ
এক প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন হয় না। অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন হয়ে থাকে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। টিকা দিতে পেরে আমরা আনন্দিত।’

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...