Sunday, May 17, 2026

India-New Zealand: অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া, ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের

Date:

Share post:

আগামীকাল নিউজিল্যান্ডের ( New Zealand ) বিরুদ্ধে প্রথম টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল (India)। আগামীকাল নতুন কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে প্রথম ম‍্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। মঙ্গলবারই ভারতীয় ক্রিকেটে নতুন জুটির প্রথম অনুশীলনের ছবি প্রকাশ করল বিসিসিআই। টি-২০ দলের অধিনায়ক রোহিত শর্মা ও ভারতের কোচ রাহুল দ্রাবিড় জয়পুরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। আর প্রথম দিনই অন্য মেজাজে দেখা গেল রোহিতকে। একের পর এক বল আকাশে উড়ল।

বুধবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচ জয়পুরে। তার আগে সোমবার থেকে অনুশীলন শুরু করে দিল দল। আর সেখানেই দেখা গেল রোহিত-দ্রাবিড় জুটিকে। অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বিসিসিআইয়ের  তরফে। সেখানে দেখা যাচ্ছে পুরো দমে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের অনুশীলন চলছে।

এদিন বিসিসিআইয়ের একটি ভিডিও প্রকাশ করে লেখে, “নতুন ভূমিকা, নতুন চ্যালেঞ্জ, নতুন শুরু। টি-২০ অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে প্রথম দিন নতুন উদ্যমে অনুশীলন হল।”

আরও পড়ুন:Hardik Pandya: ঘড়ি কাণ্ডে মুখ খুললেন হার্দিক, জানালেন নিজেই গিয়েই শুল্ক বিভাগে কাগজপত্র দেখান

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...