Sunday, May 17, 2026

Fire at cotton Mill: মালদহে তুলো কারখানায় বিধ্বংসী আগুন , পুড়ে ছাই পাঁচটি বাড়ি

Date:

Share post:

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই (Fire at cotton Mill Maldah) হয়ে গেল তুলোর মিল সহ আশেপাশের পাঁচটি বাড়ি। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় চাঞ্চল্য মালদহের মানিকচক থানার নুরপুর এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও সর্বস্ব শেষ হয়ে যায় তুলোর মিলের সমস্ত সামগ্রী। দমকল সময়মতো না আসায় ক্ষুব্ধ এলাকাবাসী। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান স্থানীয়দের।

জানা গেছে নুরপুর স্ট্যান্ড লাগোয়া একটি তুলার মিল রয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজু এই মিলের মালিক। রোজকার মতই তুলোর মিলে কাজ চলছিল। আর সেই সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সর্বত্র তুলোর মিলে আগুন ছড়াতেই কয়েক লক্ষ টাকার সামগ্রিক পুড়ে ছারখার হয়ে যায়। দাও দাও করে জ্বলতে থাকে গোটা মিল। আশেপাশের বাড়িগুলোতে ও আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতির নাগালের বাইরে যেতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগাই। স্থানীয়দের তৎপরতায় এখন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও মিলের সর্বত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানাচ্ছেন তারা। খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয়দের অভিযোগ, দমকল কে ফোন করা হলেও সময়মতো এসে পৌঁছতে পারেনি। ফলে দমকলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। এদিকে এই ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়েছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ। পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় শোকের ডুবেছে তুলোর মিলের মালিক কর্তৃপক্ষ সহ আশেপাশের বসবাসকারী পরিবারগুলি। সরকারিভাবে যত তাদের সাহায্য করা হয় সেই আবেদন স্থানীয় বাসিন্দাদের

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...