Thursday, June 25, 2026

Udayan Controversy: “তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ”, উদয়নের বিস্ফোরক অভিযোগে উত্তাল বিধানসভা

Date:

Share post:

বিধানসভায় বিএসএফের এলাকা বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাবে বিজেপির বিরোধিতা করা জবাব দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। বিএসএফের এলাকা বৃদ্ধির বিরোধিতা করতে গিয়ে উদয়ন গুহ বিএসএফের নির্যাতনের বর্ণনা করেন। তিনি বলেন, “১০ টি জেলার ৬৫টি ব্লক বিএসএফ-এর অধীনে রয়েছে। ওদের অত্যাচার যে দেখেনি, সে জানে না। তল্লাশির নাম করে সন্তানের সামনে মায়েদের গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি চালাচ্ছে। ছেলের সামনে বাবাকে কান ধরাচ্ছে। এটা যে সন্তান দেখে সে কখনোই দেশভক্ত হতে পারে না।” তিনি বলেন, শহরকে বিএসএফ-এর অধীনে নিয়ে আসার চক্রান্ত চলছে। বাংলার ক্ষেত্রে ১৫ কিলোমিটারকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হচ্ছে। নিজেদের শাসন যেখানে আছে, সেখানে এলাকা কমানো হচ্ছে। উদয়ন গুহর মন্তব্যের পরেই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ।

তখনই মেজাজ হারিয়ে মিহির গোস্বামীকে (Mihir Goswami) কড়া বার্তা দেন তৃণমূল (TMC) বিধায়ক। তবে, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বিজেপি- তৃণমূল দুই পক্ষকেই সংযত হওয়ার কথা বলেন তিনি। সভার কাজ সুষ্ঠুভাবে চলার জন্য সব সদস্যদের সেটা দেখার আবেদন জানান।

আরও পড়ুন:Fire at cotton Mill: মালদহে তুলো কারখানায় বিধ্বংসী আগুন , পুড়ে ছাই পাঁচটি বাড়ি

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...