Friday, May 15, 2026

Icc: ২০২৪-২০৩১পযর্ন্ত সমস্ত টুর্নামেন্টের আয়োজক ও সাল ঘোষণা করল আইসিসি

Date:

Share post:

মঙ্গলবার বড় ঘোষণা আইসিসির (Icc)। এদিন আইসিসির তরফ থেকে আসন্ন ২০২৪-২০৩১ পযর্ন্ত সমস্ত টুর্নামেন্টের আয়োজক ও সাল ঘোষণা করা হল। ২০২৪-৩১ সাল থেকে আট বছরের মধ্যে আটটি প্রতিযোগিতা আয়োজন করবে আইসিসি। তার মধ্যে তিনটি হবে ভারতে।

মঙ্গলবার আইসিসি তরফ থেকে টুইট করে জানান হয়, ২০২৪ সালে জুন মাসে, আইসিসি টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ২০১০ টি-২০ বিশ্বকাপ আয়োজন করলেও মার্কিন মুলুকে এই প্রথম বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। পরের বছর অর্থাৎ ২০২৫ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেটি হবে পাকিস্তানে। ২০২৬ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কা মিলিত ভাবে আয়োজন করবে এই প্রতিযোগিতা। ২০২৭ সালে হবে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবোয়ের মাঠে।

২০২৮ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে সেই প্রতিযোগিতা। পরের বছর অর্থাৎ ২০২৯ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতে আয়োজন করা হবে সেই প্রতিযোগিতা। ২০৩০ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে হবে সেই প্রতিযোগিতা। ২০৩১ সালে এক দিনের বিশ্বকাপ হবে ভারতে। বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে সেই প্রতিযোগিতা আয়োজন করবে ভারত।

আরও পড়ুন:T-20 World Cup: ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি, হবে অস্ট্রেলিয়ায়

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...