Saturday, April 25, 2026

Aparna Sen: বিএসএফ নিয়ে মন্তব্যের জের, অপর্ণা সেনকে “সন্ত্রাসজীবী” বলে কটাক্ষ সৌমিত্র খাঁর

Date:

Share post:

সীমান্তে BSF-এর ক্ষমতা বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন নাগরিক সমাজের একাংশও। সম্প্রতি অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen) কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। সোমবার প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন বিদ্বজনদের একাংশ। সেখানে একটি আলোচনা সভায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েন অভিনেত্রী-পরিচালক। তাঁর বক্তব্য ও যুক্তিকে সমর্থন করেন সেখানে উপস্থিত বাকিরাও।

আরও পড়ুন- Chandrima Bhattacharya: মানুষের হাতে নগদ টাকা দিন, অর্থমন্ত্রীকে পরামর্শ চন্দ্রিমার
অপর্ণা সেনের অভিযোগ, ‘মিলিটারিদের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠছি।”
অভিনেত্রী আরও বলেন, ‘এমনিতেই তাঁদের যা অবস্থা, তাতে করে এখন যদি BSF-এর এলাকা আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাঁদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সীমান্ত এলাকার মানুষেরা যাতে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করে খেতে পারেন, সেটা রাজ্য সরকারকে দেখতে হবে।

অভিনেত্রী-পরিচালকের এমন মন্তব্যের কড়া সমালোচনা করলেন রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। টুইট করে তিনি অপর্ণা সেন-সহ নানান বুদ্ধিজীবীদের কটাক্ষ করে লিখেছেন, বিপদের দিনে যারা মানুষের পাশে থাকে না তারা বুদ্ধিজীবী নয়, তাঁরা সন্ত্রাসজীবী।
সৌমিত্র খাঁ আরও লিখেছেন, যে বিএসএফের জন্য আপনারা নিরাপদে আছেন তাদের উপরেই আঙুল তুলছেন!করোনা থেকে আমফান একটা বিপদেও আপনাদের মানুষের পাশে দেখা যায় নি। শুধু রাজ্য সরকারের পদলেহন করে সংসার চালাচ্ছেন। বাংলার মানুষ লজ্জিত আপনার জন্য।

অবশ্য বিজেপি সাংসদের এই মন্তব্য কে আমল দিতে চাননি অভিনেত্রী-পরিচালক। অপর্ণা সেন নাম না করেই পাল্টা কটাক্ষ করে বলেছেন, তিনি এমন কিছু বলেন নি যার মাধ্যমে সন্ত্রাস ছড়াতে পারে। তিনি বিষয়টি নিয়ে নিজের মতামত রেখেছেন। কেউ যদি নিজের মতো করে যুক্তি সাজান সেটা দেখার দায়িত্ব তার নয়।

Related articles

ভোটের ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি, কালনায় মৃত্যু বিএলও-র

প্রচণ্ড গরম আর কাজের অত্যধিক চাপই কি কেড়ে নিল প্রাণ? কালনা মহকুমা শাসকের দফতরে নির্বাচনী কাজ করার সময়...

আমার মা-কে রক্ত দিয়ে বাঁচিয়েছিল: ফিরহাদের প্রচারে সম্প্রীতির উদাহরণ তুলে ধরলেন মমতা

বাংলায় ধর্ম-জাত-পাতের ভেদাভেদ যে কোনও দিনও নেই বারেবারে তা প্রমাণিত হয়েছে। বাংলার শান্তিপ্রিয় মানুষ কীভাবে বিপদে একের অন্যের...

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...