Wednesday, May 20, 2026

Kalpataru Utsav: কল্পতরু উৎসবে এবারও ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা কাশীপুর উদ্যানবাটিতে

Date:

Share post:

করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কয়েক সপ্তাহ ধরে ফের কিছু কিছু জায়গায় আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই কল্পতরু উৎসবে (Kalpataru Utsav) এবারও ভক্তশূন্য থাকবে কাশীপুর উদ্যানবাটি। ১-৩ জানুয়ারি উদ্যানবাটিতে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অনলাইনে দেখা কল্পতরু উৎসব। বিস্তারিত জানতে চোখ রাখুন www.rkmcudyanbati.org -এই লিঙ্কে।

বছরের প্রথম দিন পালিত হয় কল্পতরু উৎসব। ২০২১ সালে ১ জানুয়ারিও করোনা আবহে কাশীপুর উদ্যানবাটীতে ঢুকতে পারেননি ভক্তরা। তবে প্রতিবারের মতো প্রথা মেনেই পুজো হয়। সকালে মঙ্গলারতির মাধ্যমে সূচনা হয় কল্পতরু উৎসবের। এরপর বিশেষ যজ্ঞ হবে। সারাদিন ধরে চলবে পুজো। ভক্তিগীতি ও রামকৃষ্ণ কথামৃত পাঠ করা হবে এদিন।

আরও পড়ুন- Prabir Ghoshal: “বিজেপিতে কাজ করা যায় না, শুধু টাকা চায়”, বিস্ফোরক অভিযোগ বেসুরো প্রবীরের

১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস। আশীর্বাদ করেছিলেন ভক্তদের। কাশীপুর উদ্যানবাটিতে সেদিন রামকৃষ্ঞের কণ্ঠ উচ্চারিত হয়েছিল সেই অমোঘ উক্তি- তোদের চৈতন্য হোক। তারপর থেকে দিনটিকে স্মরণ করতে প্রতিবছর উদ্যানবাটিতে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব।

অন্যদিকে মঙ্গলবারই শীতের মরসুমে উৎসব অনুষ্ঠান পালনের ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করেছে উচ্চ আদালত ।  মঙ্গলবার এক জনস্বার্থ মামলার শুনানিতে  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, রাজ্যে আগামীদিনে যে সব উত্‍সব হবে, সেক্ষেত্রে কোভিড বিধি যাতে মেনে চলা হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...