Monday, April 27, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-নিউজিল‍্যান্ড  টি-২০ সিরিজের প্রথম ম‍্যাচে জয় পেল ভারত। বুধবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল রোহিত শর্মার দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং সূর্যকুমার যাদবের।

২) আসন্ন আইএসএলে তিনজনকে অধিনায়ক করতে চলেছেন মোহনবাগান। এরা হলেন রয় কৃষ্ণা, প্রীতম কোটাল ও শুভাশিস বোস। গত মরশুমে রয় কৃষ্ণা ও প্রীতম কোটাল অধিনায়ক ছিলেন।

৩) বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ফাইনালে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব । প্রতিপক্ষ রেলওয়ে এফসি। বৃহস্পতিবার ট্রফি হাতেই ম‍াঠ ছাড়তে চান সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ।

৪) ফের চমক দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন  বাংলার মহারাজ। অনিল কুম্বলের জায়গায় আসলেন তিনি। এর আগে আইসিসির ক্রিকেট কমিটিতে ছিলেন সৌরভ।

৫) পাকিস্তানে চ‍্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।  ভারতের যাওয়া নিয়ে বললেন, ‘যখন সময় আসবে, ভারত সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রক মিলে সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...