Thursday, April 23, 2026

Bangladesh: তিন মাসের জন্য রাতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিমানবন্দর

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি করা হচ্ছে তৃতীয় টার্মিনাল।সেই কারণে আগামী ডিসেম্বর মাস থেকে প্রায় তিন মাসের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।
এছাড়াও ডিসেম্বর মাসের ১০ তারিখ থেকে ২০২২ সালের মার্চ মাসের ১১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে রানওয়ে।বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সেখানে তৃতীয় টার্মিনাল করা হচ্ছে। এই কাজের জন্য ‘হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে’ করা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান জানিয়েছেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অংশ হিসেবে দুটি নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। এই কাজ করা হবে রাতে। তাই ওই সময়ে বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময়ে বিমান চলাচল বন্ধ থাকলে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনও রকম প্রভাব পড়বে না।

আরও পড়ুন- Indian Rail:ভিড় সামলাতে তুলে দেওয়া হল ‘জেনারেল’ কামরা, সংরক্ষিত বাতানুকূল কামরা চালু করছে রেল
এছাড়াও বেবিচক জানিয়েছে, ওই সময়ে কোনও বিমানের জরুরী অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে।বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি টার্মিনাল রয়েছে। এই টার্মিনালের আয়তন প্রায় এক লাখ বর্গমিটার। তৃতীয় টার্মিনালের আয়তন হবে ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছে গত বছর। ২০২২ সালের মধ্যেই এই নির্মাণকাজ শেষ হবে বলেও জানানো হয়েছে।

মূলত রানওয়ের সংস্কার করার জন্য তিনমাস আট ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতকালে ঘনকুয়াশার কারণে অধিকাংশ বিমানবন্দরে রাতের ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হয়। বাংলাদেশেও এই পরিবর্তন করা হয়েছে।
প্রতি বছর নভেম্বর থেকেই শীতকালীন ফ্লাইট সূচি অনুসরণ করা হয়। এই সময় রাত ২টো থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। দৃশ্যমানতা কম থাকে বলে বিমান অবতরণ করতে সমস্যা হয়। এই কারণেই ওই সময়কে রানওয়ে সংস্কার করার কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।
‘ফ্লাইট শিডিউল’ পাওয়ার পরই দিনের শিডিউলের সঙ্গে রাতের ফ্লাইটগুলোর সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক।জানা গিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে ট্র্যাফিক জ্যাম থাকায় আকাশে বেশ কয়েকটি প্লেনকে চক্কর দিতে হয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায়ই এই ঘটনা ঘটে। একসঙ্গে বেশ কয়েকটি বিমান ওঠা নামার সিডিউল থাকায় এই ঘটনা ঘটে। নতুন টার্মিনাল করা হলে ওই সমস্যা আর হবে না বলে জানা গিয়েছে।

Related articles

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...