Friday, June 26, 2026

ত্রিপুরায় গুন্ডারাজ: TMC-র মিছিলে হামলা বিজেপি, আহত তৃণমূল কর্মীকেই গ্রেফতার পুলিশের

Date:

Share post:

ফের একবার ত্রিপুরাতে(Tripura) বিজেপির গুন্ডা বাহিনীর হাতে গুরুতরভাবে আহত হলেন তৃণমূল(TMC) কর্মীরা। বুধবার সন্ধ্যেয় তেলিয়ামুড়া পৌর পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মিছিল বের করে তৃণমূল। এরপরই সেই মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ন্যাক্কারজনক হামলায় গুরুতর আহত হয়েছেন তৃণমূল কর্মী অনির্বাণ সরকার, জহর দাস, তিমির বরন ঘোষ, সৌম্য কান্তি মালাকার, পিন্টু দে। তবে ঘটনা এখানেই শেষ নয়, বিজেপির হামলার পর গুরুতর আহত তৃণমূল কর্মী অনির্বাণ সরকারকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন মিছিল চলাকালীন মজলিসপুর, মান্দাই সহ আরও কয়েকটি বিধানসভা থেকে জড়ো হয়ে বিজেপির গুন্ডাবাহিনীরা এই আক্রমন চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তাই নয় ইটের আঘাতে গুরুতর আহত কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও পথ আটকে বাধা দেয় বিজেপির গুন্ডারা। দীর্ঘ চেষ্টার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। জহর দাসকে ILS হাসপাতালে রেফার করা হয়। তিমির বরণ ঘোষকেও GB তে রেফার করা হয় এবং বাকিরা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অনির্বাণকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায় ত্রিপুরা পুলিশ।

আরও পড়ুন:দীর্ঘদিনের খনি সমস্যা সমাধানে তৃণমূলেই আস্থা গোয়া ফাউন্ডেশনের

অন্যদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে আহত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ত্রিপুরায় বিপ্লব সরকারের নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি যতক্ষণ না ন্যায়-বিচার মিলছে ততক্ষণ থাকব না। এই ন্যাক্কারজনক হামলায় দোষীদের শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা লড়ে যাব।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...