Saturday, May 16, 2026

India-New Zealand:  ভারত-নিউজিল‍্যান্ড ম্যাচের আগে ইডেন বেল বাজাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

আগামী ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হতে চলেছে ভারত-নিউজিল‍্যান্ড ( india-New Zealand) টি-২০ ( T-20) সিরিজের তৃতীয় ম‍্যাচ। প্রায় দু’বছর পর করোনা প্রবাহের পর আবারও ইডেনে ফিরছে আন্তর্জাতিক ম‍্যাচ। সেই ম‍্যাচকে চমক দিতে চলেছে সিএবি। সিএবি সূত্রের খবর, ভারত-নিউজিল‍্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগে ইডেন বেল বাজাবেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

২০১৫ সালে সিএবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে ইডেন বেল বসিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডস বেল-এর আদলে এই ইডেন বেল বসানো হয়েছিল। ২০১৬ সালের ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম‍্যাচের সময় উদ্ধোধন করা হয় ইডেন বেল-এর। প্রথমবার এই বেল বাজিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব।

এই মুহূর্তে ভারত-নিউজিল‍্যান্ড তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মার দল। শুক্রবার রাঁচিতে দ্বিতীয় ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচে জয় তুলে সিরিজে এগিয়ে থাকতে চান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন:জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করতে চান বাগান কোচ হাবাস

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...