Monday, April 13, 2026

Kamala Harris:প্রায় দেড় ঘণ্টার জন্য আমেরিকার প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস

Date:

Share post:

মার্কিন ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট পদে বসলেন হলেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস (Kamala Harris) । প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসার কারণে কিছুক্ষণের জন্য ছুটিতে। তাঁর অনুপস্থিতিতে সাময়িক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

আরও পড়ুন:Heavy waterflow at Tirumala : টানা বর্ষণে প্রবল জলস্রোত, তিরুমালা মন্দির আটকে বহু পুণ্যার্থী

হোয়াইট হাউস সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টা ১০ মিনিট নাগাদ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন কমলা হ্যারিস। মাত্র ১ ঘণ্টা ২৫ মিনিট মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব সামলান তিনি। শুক্রবার কোলনোস্কপি করাতে অজ্ঞান করা হয় প্রেসিডেন্ট বাইডেনকে। সেই সময় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব সামলান কমলা। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য যান ৭৯ বছরের জো বাইডেন(Joe Biden)। নিয়ম অনুযায়ী, অজ্ঞান অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারবেন না বাইডেন। তাই শুধুমাত্র সেই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন কমলা। সেই সময় ৫৭ বছরের কমলার হাতেই ছিল আমেরিকার সেনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পরমাণু অস্ত্রের ভান্ডার।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সম্পর্কে ফাটল ধরার মতো খবর উঠে এসেছিল। কিন্তু শুক্রবারের এই ছবি দেখে অন্তত এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিছুটা ফাটল যদিও বা ধরে থাকে, তা এখনও পুরোপুরি ছিন্ন হয়ে যায়নি। এখনও ‘কঠিন সময়ে’ নিজের ডেপুটি হ্যারিসের উপরেই ভরসা রাখেন বাইডেন।

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...