Thursday, May 14, 2026

Ariyan Khan: আরিয়ানের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি, সাফ জানাল বম্বে হাইকোর্ট

Date:

Share post:

মাদক মামলায় আরিয়ানের (Aryan Khan) বিরুদ্ধে কোনও উপযুক্ত তথ্য প্রমাণ মেলেনি। আরিয়ান খানের কাছ থেকে উদ্ধারও করা হয়নি আপত্তিজনক কোনও মাদক। শনিবার বম্বে হাইকোর্টের তরফে ঘোষণা করা হল, যথেষ্ট প্রমাণ না থাকায় তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে।

গত ২ অক্টোবর গোয়াগামী একটি ক্রজ পার্টি থেকে গ্রেফতার করা হয় শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে। আরিয়ানের সঙ্গে গ্রেফতার করা হয় মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টকেও। এরপর প্রায় একমাসের মাথায় গত ২৮ অক্টোবর মাদক মামলায় জামিন পান আরিয়ান। মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড় পান ৩০ অক্টোবর। তার পর থেকে প্রতি শুক্রবার এনসিবি কার্যালয়ে হাজিরা দিচ্ছেন আরিয়ান। শনিবার সেই মামলার বিস্তারিত রায় প্রকাশ করেছে বম্বে হাইকোর্ট।

শনিবার বম্বে হাইকোর্ট ১৪ পাতার জামিনের নির্দেশনামায় জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত এই তিনজনের বিরুদ্ধে কোন সদর্থক প্রমাণ নেই। এমনকি আরিয়ানের (Aryan Khan) হোয়াটসঅ্যাপ চ্যাটেও অপরাধমূলক কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারা যে মাদক কাণ্ডের ষড়যন্ত্র করেছিলেন এমন কোনও প্রমাণও মেলেনি। এমন কোনও প্রামাণ্য তথ্য মেলেনি, যা বলছে তিন অভিযুক্তের বেআইনি বা অপরাধমূলক কোন উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুন- Soumitra Khan: “লোকসভায় মেরেকেটে ৩টি আসন পাবে বিজেপি”, সৌমিত্র খাঁ-এর গোপন অডিও ক্লিপ ফাঁস

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...