Wednesday, June 24, 2026

Eden: ইডেনে ম্যাচ: দু’ঘণ্টার জন্য শিথিল হল নাইট কারফিউ

Date:

Share post:

রবিবার ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) ম‍্যাচ। সেই ম্যাচের কথা মাথায় রেখেই কলকাতায় রাতের দু’ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার কথা ঘোষণা করল নবান্ন। শনিবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয় নবান্ন থেকে।

করোনা কারণে এখনও পযর্ন্ত রাত ১১টা থেকে ভোর ৫টা  পর্যন্ত রাতের কারফিউ বহাল রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু রবিবার রতে বিশেষ আইনের ব্যবহার করে দু’ঘণ্টার ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে।

এদিকে জানা গিয়েছে, প্রতিবার ম্যাচের আগে যে  মূল প্রবেশপথ দিয়ে ক্রিকেটারা সাজঘরে চলে যান, এ বার সে রকম দেখা যাবে না। জানা যাচ্ছে, ১৭ নম্বর গেটের পাশে একটি অস্থায়ী গেট তৈরি করা হয়েছে। সেখান থেকে ইডেনে প্রবেশ করে ক্রিকেটাররা সরাসরি ড্রেসিংরুমে চলে যাবেন।

আরও পড়ুন:আগামী বছর ভারতেই হবে আইপিএল, বললেন বিসিসিআই সচিব জয় শাহ

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...