Monday, March 23, 2026

R Ashwin: দিল্লি ক‍্যাপিটালসের চিন্তাভাবনায় নেই তিনি, নিজেই সেকথা জানালেন অশ্বিন

Date:

Share post:

আগামী বছর থেকে ১০ দলে হতে চলেছে আইপিএল( Ipl)। তার আগে আগামী বছরের শুরুতে আয়োজিত হবে আইপিএলের মেগা নিলাম। এই নিলামের আগে পুরোনো আটটি ফ্র্যাঞ্চাইজি চারজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। এই পরিস্থিতিতে আইপিএলের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পক্ষে চার খেলোয়াড় বাছাই করা বেশ কঠিন। তবে অশ্বিনকে ধরে রাখতে চায় না তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার অশ্বিন নিজেই সেকথা জানিয়ে দিলেন। পাশাপাশি অশ্বিন এও বলেন যে, শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer) রাখবেন না দিল্লি!

নিজের ইউটিউব চ‍্যানেলে অশ্বিন বলেন,” আমি দিল্লি ক‍্যাপিটালসের ভাবনায় নেই। আমার মনে হয় শ্রেয়সও নেই তাদের ভাবনায়। কেউ হয়তো আসবে। আমি থাকলে আমি জানতে পারতাম।”

দিল্লির হয়ে অশ্বিন ২৮ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন। গত আইপিএলে শীর্ষ স্থানে থেকেই প্লে-অফসে উঠেছিল দিল্লি।

আরও পড়ুন:ScEastBengal: ‘ডার্বি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছি’, বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...