Friday, February 27, 2026

Cheteshwar Pujara: দ্রাবিড়ের সঙ্গে প্রস্তুতি সারতে মুখিয়ে চেতেশ্বর পুজারা

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল‍্যান্ড( India-New Zealand) টেস্ট সিরিজ। কানপুরে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচে নামবে অজিঙ্কে রাহানে (ajinkya rahane) , চেতেশ্বর পুজারারা (Cheteshwar Pujara)। তার আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে প্রস্তুতি সারতে মুখিয়ে রয়েছেন প্রথম টেস্টে ভারতের সহ-অধিনায়ক চেতেশ্বর পুজারা। তাঁর মতে, তরুণদের সঙ্গে তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও অনেক কিছু শেখার আছে দ্রাবিড়ের কাছ থেকে।

এদিন সংবাদমাধ্যমকে পুজারা বলেন, “অনূর্ধ্ব-১৯ ও ভারতের এ দলের হয়ে যারা রাহুল ভাইয়ের অধীনে খেলেছে তাদের কাছে শেখার অনেক সুযোগ রয়েছে। শুধু তারা নয়, আমাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও অনেক কিছু শিখতে পারবে। আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল ভাইয়ের অভিজ্ঞতা দলের সবার সঙ্গে ভাগ করে নিতে পারবেন। তাতে ক্রিকেটারদেরই লাভ হবে।”

দীর্ঘ দু’বছর পুজারার ব‍্যাট দিয়ে আসেনি কোন শতরান। সামনে নিউজিল্যান্ড ম‍্যাচ। সেই ম‍্যাচে কী এর প্রভাব পরবে? যদিও তাতে চিন্তিত নন তিনি।এই নিয়ে পুজারা বলেন, “আমি এখন অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করি। সে ভাবেই খেলব। বড় রান আসা সময়ের অপেক্ষা। নিজের বড় রানের থেকে দলের জন্য রান করার দিকে আমার লক্ষ্য বেশি থাকে। সেই কাজটাই করতে চাই।”

আরও পড়ুন:Kl Rahul: চোটের কারণে ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল

spot_img

Related articles

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...