Friday, February 27, 2026

Virat kohli: কিউয়িদের বিরুদ্ধে অনুশীলন শুরু বিরাটদের

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হচ্ছে ভারত-নিউজিল‍্যান্ড (Insia-New Zealand) টেস্ট সিরিজ। প্রথম টেস্টে বিশ্রামে থাকলেও, দ্বিতীয় টেস্ট থেকে মাঠে নামবেন অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli)। আর মঙ্গলবার সেই প্রস্তুতিতেই নেমে পড়লেন তিনি। মঙ্গলবার মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানে গা ঘামালেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও, মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট খেলবেন বিরাট। তাঁর পরিবর্তে কানপুরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। দীর্ঘদিন লাল বলের ফরম্যাটে খেলেননি। তাই আর দেরি না করে ট্রেনিং শুরু করে দিলেন।

এদিন বিরাটের ট্রেনিং সেশনে হঠাৎ করেই ঢুকে পড়েছিল একটি বিড়াল! তাকে কোলে নিয়ে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারত অধিনায়ক। সঙ্গে ক্যাপশন দেন, ‘‘প্র্যাকটিসে আমাকে স্বাগত জানাতে হাজির হয়েছে এই ‘কুল ক্যাট’।’’ যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিরাটের এই পোস্টে মজা করে মন্তব্য করেন স্ত্রী অনুষ্কা শর্মাও। তিনি লেখেন, ‘‘হ্যালো বিল্লি!’’ পাল্টা উত্তর দেন বিরাটও। তিনি পোস্ট করেন, ‘‘দিল্লির ছেলের সঙ্গে মুম্বইয়ের বিল্লি!’’

দীর্ঘদিন হয়ে গেল বিরাটের ব্যাটে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি নেই। তিনি শেষবার শতরান করেছিলেন বছর দুয়েক আগে, ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে ভারতীয় দল। ওই সফর ব্যাটসম্যান বিরাটের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।

এদিকে, প্রথমবার টেস্ট দেল সুযোগ পেয়ে দারুণ মুডে রয়েছেন শ্রেয়স আইয়ার। ডানহাতি মুম্বইকর ব্যাট হাতে ২২ গজে যতটা সাবলীল, ততটাই তাসের জাদুতেও। বুধবার বিসিসিআই নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে তাস নিয়ে হাত সাফাইয়ের ভেলকি দেখাচ্ছেন শ্রেয়স।

আরও পড়ুন:Cheteshwar Pujara: দ্রাবিড়ের সঙ্গে প্রস্তুতি সারতে মুখিয়ে চেতেশ্বর পুজারা

spot_img

Related articles

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...