Monday, May 11, 2026

Rakesh Singh: কোকেন কাণ্ডে গ্রেফতারের ৯ মাস পর জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং

Date:

Share post:

কোকেন কাণ্ডে (Drug Case) অবশেষে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) থেকে জামিন (Bail) পেলেন বিজেপি নেতা (BJP Leader) রাকেশ সিং (Rakesh Singh)। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ। বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) গ্রেফতার হওয়ার পর তাঁর বয়ানের ভিত্তিতে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার হয়েছিলেন রাকেশ সিং (Rakesh Singh)। আর জামিন পেলেন ২৪ নভেম্বর। অর্থাৎ, ৯ মাসের আইনি লড়াইয়ের পর মাদক কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেতা।

আরও পড়ুন-Threat to Gautam Gambhir: বিজেপি সাংসদ গৌতমকে খুনের হুমকি!

গ্রেফতারি এড়াতে হাইকোর্টে গিয়ে রক্ষাকবচ চেয়েছিলেন রাকেশ। কিন্ত আদালত তা খারিজ করে দেওয়ায় হাইকোর্ট চত্বর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন বিজেপি নেতা। পুলিশকে ঢুকতে বাধা দিয়ে রীতিমতো বচসায় জড়িয়েছিলেন রাকেশ সিংয়ের দুই ছেলে। পরে সার্চ ওয়ারেন্ট আনিয়ে বাড়ি তল্লাশি করেও তেমন কোনও প্রমাণ মেলেনি। তবে পুলিশের কাজে বাধা দেওয়ায় বিজেপি নেতার দুই ছেলেকে আটক করে লালবাজারে আনা হয়। এরপর গভীর রাতে মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে পূর্ব বর্ধমানের গলসি থেকে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল রাকেশ সিংকে।

এদিন জামিন মঞ্জুর করার আগে একাধিক শর্ত দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ। যেখানে রাকেশ সিংয়ের পাসপোর্ট জমা দেওয়ার কথা ছাড়াও ভিন্ন রাজ্যে না যাওয়ার নির্দেশ দেওয়া। একইসঙ্গে এই মামলায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতারও নির্দেশ দেয় হাইকোর্ট।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...