Sunday, May 31, 2026

Municipal Election: পিছোল পুরভোট মামলার শুনানি, সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই 

Date:

Share post:

পিছিয়ে গেল পুরভোট মামলার শুনানি। বুধবার পুরভোটের মামলার শুনানি থাকলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতির সিদ্ধান্ত , আগামী সোমবার হবে এই মামলার শুনানি। আইনজীবীরা জানিয়েছেন, কোর্টের লিখিত কোনও নির্দেশ না থাকায় কমিশন পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। ফলে ১৯ ডিসেম্বর ভোট করানো নিয়ে এখন কমিশনের কোর্টে বলে মনে করছেন আইনজীবীরা। অন্যদিকে, হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation) সংশোধনী বিল ২০২১ নিয়ে জটিলতা রয়েছে। বিধানসভায় বিলটি পাস হলেও তাতে এখনও সিলমোহর দেননি রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুন- Threat to Gautam Gambhir: বিজেপি সাংসদ গৌতমকে খুনের হুমকি!

ফলে,  কমিশন নিজের ক্ষমতা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করলেও এক্ষেত্রে কলকাতা পুরসভার ভোট হতেই পারে। তবে, হাওড়া পুরসভার ভোটের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে মামলার শুনানি হওয়া পর্যন্ত। এরই পাশাপাশি , পশ্চিমবঙ্গের সব পুরসভায় একসঙ্গে ভোটগ্রহণ সম্ভব নয়। হাইকোর্টে এই বিষয় হলফনামা দিয়ে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।

কমিশনের তরফে সোমবারই হাইকোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে। রাজ্যের ১১২টি পুরসভায় একসঙ্গে পুরভোটে আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল বিজেপি। তৃণমূল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলিও একসঙ্গে পুরভোট করানোর দাবি তোলে। এর প্রেক্ষিতেই হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চায় একসঙ্গে পুরভোট নয় কেন? কমিশনের আইনজীবী বিচারপতিকে জানান, তাঁরা হলফনামা দিয়ে বিষয়টি জানাতে চান। সোমবার কমিশনের তরফে সেই হলফনামাই জমা দেওয়া হয়েছে।
হলফনামায় উল্লেখ করা হয়, একসঙ্গে রাজ্যে পুরভোট করানো বাস্তবিকই কমিশনের পক্ষে অসম্ভব। কারণ হিসেবে পরিকাঠামোর অপ্রতুলতার কথা তুলে ধরা হয়।
একই সঙ্গে হলফনামায় করোনা পরিস্থিতিরও উল্লেখ করা হয়। কলকাতা ও হাওড়ায় টিকাকরণ অনেকটাই এগিয়ে গিয়েছে। সেই কারণেই প্রথম দফায় এই দু’টি পুরসভাকে ভোটগ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অন্যান্য জেলাতেও টিকাকরণের কাজ অনেকটাই এগিয়ে যাবে বলে আশা করা যায়। সেই মতো ১১২টি পুরসভায় ধাপে ধাপে ভোটগ্রহণ করানো হবে।   ফলে, আগামী সোমবার শুনানি হলে তবেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...