Wednesday, June 24, 2026

Roy Krishna: ডার্বিতে ফোকাসড রয় কৃষ্ণা, ম‍্যাচের আগে লাল-হলুদকে সমীহ ফিজি তারকার

Date:

Share post:

বেজে গিয়েছে ডার্বির ( Derby) দামামা। আগামী ২৭ নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বড় ম্যাচ। আর ম‍্যাচ ঘিরে ফুটবল জ্বরে কাবু বাংলার তথা ভারতের আপামর ফুটবলপ্রেমী মানুষ। পিছিয়ে নেই ফুটবলাররাও। ডার্বি নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই’দলের ফুটবলাররা। কেরলা ব্লাস্টার্সের ম‍্যাচ ভুলে ২৭ নভেম্বরের বড় ম‍্যাচ নিয়ে ফোকাসড এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan) তারকা বিদেশি রয় কৃষ্ণা ( Roy Krishna)। এদিন তিনি বলেন, ডার্বিতে ভালো খেলাই লক্ষ‍্য আমাদের।

এদিন রয় কৃষ্ণা বলেন,”আমার এই ম্যাচে সবসময় প্রধান লক্ষ্য হবে দলকে ডার্বি জয়ে সাহায্য করা। সে নিজে গোল করেই হোক বা গোল করতে সাহায্য করেই হোক। তবে প্রত্যেক ম্যাচে গোল করে নিজের গোল সংখ্যা বাড়িয়ে রাখাও আমার কাছে ব্যক্তিগত চ্যালেঞ্জ।”

প্রথম ম‍্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের ম‍্যাচ দেখেছেন কৃষ্ণা। ডার্বির আগে প্রতিপক্ষের ম‍্যাচ নিয়ে কৃষ্ণা বলেন, আমি ইস্টবেঙ্গলের ম‍্যাচ দেখেছি। এই মরশুমে ওরা খুব ভালো দল। ওদের ব‍্যাকলাইন যথেষ্ট শক্তিশালী। আর সব থেকে বড় কথা ওদের গোলপোস্টের নিচে অরিন্দম ভট্টাচার্য্য থাকবে। আর অরিন্দম গত মরশুমে সেরা গোলরক্ষক হয়েছে। এটা একটা বড় সুবিধা ইস্টবেঙ্গলের।”

আরও পড়ুন:Karim Benzema: শাস্তি পেলেন বেঞ্জিমা, এক বছরের জেলের পাশাপাশি জরিমানা ঘোষণা করল ফ্রান্সের আদালত

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...