Tuesday, April 21, 2026

AryanKhan-Drug : মন ভালো নেই আরিয়ানের, কী করলেন শাহরুখ-গৌরী? 

Date:

Share post:

মাদক মামলায় (Drug Case) জামিন পেয়ে এখন প্রায় নজরবন্দি এবং গৃহবন্দি হয়ে রয়েছেন (Shahrukh khan son Aryan Khan) শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান । মাদক মামলায় গ্রেফতার হয়ে বেশ অনেক দিন টানা জেলহাজতে কাটাতে হয়েছে আরিয়ানকে । ফলে মানসিক ভাবে বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়ে পড়েছেন আরিয়ান। আর এই কঠিন পরিস্থিতি থেকে ছেলেকে বের করে আনতে বলিউডের পেশাদার লাইফ কোচ আফরিন খানের শরণাপন্ন হয়েছেন শাহরুখ-গৌরী। শাহরুখের ম্যানেজার পূজাই আফরিনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

বলিউডের বহু নামজাদা শিল্পী নিজেদেরকে সমস্যা থেকে বের করে আনতে আফরিনের সাহায্য ও পরামর্শ নিয়েছেন । এদের মধ্যে উল্লেখযোগ্য রাকেশ রোশন পুত্র সুপারস্টার হৃতিক রোশন। শোনা যায়, স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন হৃতিক। সেই সময় মনের স্থিতবস্থা বজায় রাখতে এবং পুনরায় কর্মজীবনে ফিরে আসতে হৃতিককে আফরিন ভীষণ ভাবে সাহায্য করেছিলেন । সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাহরুখ-গৌরী আরিয়ানকে সুস্থ করতে আফরিনের শরণাপন্ন হলেন।

Related articles

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব জানি! হুঙ্কার মমতার

"হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি। অনেক কেলেঙ্কারি করেছ। হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের...

কোহলির সঙ্গে পার্টনারশিপ! মনের কথা জানালেন জকোভিচ

ভারতে এসে বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। একটি সাক্ষাৎকারে সেই কথা...

মেদিনীপুর সামলাবে অভিষেক: ঘোষণা দলনেত্রী

মেদিনীপুরের আগামী দিনের দায়িত্ব সামলাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আমি তো থাকবই। মঙ্গলবার হলদিয়ার সুতাহাটার সভা থেকে জানিয়ে...