Sunday, March 22, 2026

High Court: ৩০ এপ্রিলের মধ্যে রাজ্যের সব পুরভোট হবে: হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

Date:

Share post:

৩০ এপ্রিলের মধ্যে বাংলার সব পুরসভায় ভোট প্রক্রিয়া শেষ হবে। বৃহস্পতিবার, পুরভোট সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) এ কথা জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukherjee)। এদিন, ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন। আগেই পুরভোট সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা করে বিজেপি (Bjp)। সেই মামলার শুনানিতে কেন রাজ্যের সব পুরসভায় একসঙ্গে ভোট না হয়ে শুধু কলকাতা পুরসভার জন্য নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির আইনজীবী। জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, কলকাতার চিকিৎসা ব্যবস্থা ভাল হওয়ায় আগে ভোট হচ্ছে। ৩০ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সব পুরসভায় ভোটগ্রহণ হবে।

সপ্তাহ দুয়েক আগে কলকাতা হাইকোর্টে পুরভোট করা নিয়ে একটি জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। কেন সব পুরসভায় বকেয়া ভোট একসঙ্গে করানো হচ্ছে না? সে বিষয়ে প্রশ্ন তোলেন বিজেপির আইনজীবী। গত মঙ্গলবার, মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কমিশনের আইনজীবীকে প্রশ্ন করে, কেন সব পুরসভায় একসঙ্গে ভোট করানো হচ্ছে না? জবাবে তিনি জানান, এ বিষয়ে হলফনামা জমা দেবে কমিশন। ১৬ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত হাইকোর্টকে জানিয়েছিলেন, জনস্বার্থ মামলার শুনানি যত দিন চলবে, তত দিন পুরভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে না। বৃহস্পতিবার, শুনানিতে বিজেপি-র আইনজীবী পিঙ্কি আনন্দ বলেন, কমিশন একথা বলার পরেও কেন বিজ্ঞপ্তি প্রকাশিত হল? কমিশনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারির দাবি জানান তিনি।

আরও পড়ুন:AryanKhan-Drug : মন ভালো নেই আরিয়ানের, কী করলেন শাহরুখ-গৌরী? 

এরপরেই প্রধান বিচারপতি বাকি পুরসভাগুলির ভোট কবে হবে, তা জানতে চান। উত্তরে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ৩০ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সব পুরসভায় ভোটগ্রহণ হবে বলে জানান অ্যাডভোকেট জেনারেল। কলকাতার চিকিৎসা পরিষেবা উন্নত। সে কথা বিবেচনা করেই আগে সেখানে নির্বাচন করা হচ্ছে। পরে সেখানকার কোভিড পরিস্থিতি দেখে অন্যান্য জায়গায় পুরভোটের সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

 

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...