Saturday, June 13, 2026

Diego Maradona: এক বছর পার মারাদোনার প্রয়াণের, শ্রদ্ধাজ্ঞাপন মেসির

Date:

Share post:

আজ ২৫ নভেম্বর। গতবছর ঠিক এই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা( diego armando maradona)। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। লিওনেল মেসির (lionel messi) অবশ্য মনে হচ্ছে, যেন গতকালের ঘটনা! গত বছরের ২৫ নভেম্বর গোটা ফুটবল দুনিয়াকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আর্জেন্তাইন কিংবদন্তি। বৃহস্পতিবার ছিল প্রয়াত মারাদোনার প্রথম মৃত্যুবার্ষিকী। এমন দিনে ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধা জানালেন মেসি-সহ গোটা দুনিয়া।

আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসের রাস্তার দু’ধারের দেওয়াল গতকাল থেকেই ছেয়ে গিয়েছে মারাদোনার বিশাল বিশাল ম্যুরালে। আর্জেন্তিনার ঘরোয়া ফুটবলে বুধবার ম্যাচ শুরুর আগে ’৮৬-র বিশ্বকাপজয়ী অধিনায়কের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। তবে শুধু আর্জেন্তাইনরাই  নয়, ইতালির নেপলস শহরও নিজের প্রিয় নায়ককে এদিন শ্রদ্ধা এবং ভালবাসার সঙ্গে স্মরণ করেছে। অখ্যাত ক্লাব নাপোলিকে একার হাতে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাবের সম্মান এনে দিয়েছিলেন মারাদোনা। তাই প্রয়াত নায়কের প্রথম মৃত্যুবার্ষিকীতে শোকের ছায়া গোটা নেপলস শহরজুড়ে।

মারাদোনাকে এদিন শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মেসিও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এখনও অবিশ্বাস্য লাগছে। একটা বছর পেরিয়ে গেল! আর্জেন্তিনা এত বছর পর একটা আন্তর্জাতিক ট্রফি (কোপা আমেরিকা) জিতল। অথচ তিনি দেখতে পেলেন না! সত্যি কথা বলতে কী, এটা আমার কাছে এক অন্যরকম অনুভূতি। যা ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়।’’ মেসি আরও যোগ করেছেন, ‘‘ওঁর মতো গ্রেটের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পেরেছিলাম। এটা আমার সৌভাগ্য। আমি সেরা স্মৃতিগুলোই মনে রাখব।’’

আরও পড়ুন:Santosh Trophy: সিকিমকে ১-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলা

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...