Monday, March 16, 2026

Shreyas Iyer: অভিষেক টেস্টেই অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার

Date:

Share post:

অভিষেক টেস্টেই অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। অভিষেক টেস্টে শতরান করলেন তিনি। ভারতের ( India) ১৬ তম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন শ্রেয়স। ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) টেস্ট সিরিজে কিউয়িদের বিরুদ্ধে ১০৫ রান করলেন তিনি।

ভারতের হয়ে প্রথম এই নজির গড়েছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন তিনি। এছাড়াও ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আছে সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগ, মহম্মদ আজহারউদ্দিন, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বী শআ, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, দীপক শোধন, হনুমন্ত সিং, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিং-এর।

অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রানের রেকর্ড রয়েছে শিখর ধাওয়ানের ঝুলিতে। ২০১৩ সালে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম ইনিংসে ১৮৭ রান করেছিলেন গব্বর।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...