Wednesday, May 13, 2026

Left Front: কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী তালিকায় প্রাধান্য পাচ্ছে নতুন প্রজন্ম

Date:

Share post:

রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরভোটের (KMC Election) দিন ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে জেলা বামফ্রন্ট (Left Front)। আজ, শুক্রবার বেলা তিনটে নাগাদ প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলনে করে প্রার্থী তালিকা ঘোষণা করবে CPIM কলকাতা জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার (Kallol Majumder)। খাতা খুলতে না পারলেও বিধানসভা ভোটের মতোই এবারও তারুণ্যের উপর ভরসা রাখতে চলেছে বাম নেতৃত্ব।

পুরভোটে কংগ্রেসের সঙ্গে আনুষ্ঠানিক কোনও জোট না হলেও নির্বাচনী আসন সমঝোতার ইঙ্গিত দিয়ে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডের প্রার্থী বাদ রেখে বাকি আসনে তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট। কংগ্রেস যদি চায় ওই ১৬টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারে, সেক্ষেত্রে বামেরা বাইরে থেকে সমর্থন করবে। অথবা কংগ্রেসের মতিগতি দেখে পরে বামেদের মধ্যে থেকেই ওই ওয়ার্ডে নির্দল বা দলীয় প্রতীকে প্রার্থী ঘোষণা করা হবে। ফলে জোট ইস্যুতে কংগ্রেসের কোর্টে বল রেখে প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিএম তথা বামেরা।

বামফ্রন্ট সূত্রে খবর, পুরভোটেও তরুণ প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। SFI-DYFI করা ছাত্র-যুব নেতৃত্বের অনেকেই কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী হচ্ছে বলে খবর। এমনকি, বিধানসভা ভোট ও উপনির্বাচনে হেরে যাওয়া নতুন প্রজন্মের নেতাদের অনেককেই পুরভোটে দাঁড় করাতে চলেছে বামেরা।

আরও পড়ুন:TMC: মেঘালয়ে ভাঙনের পর সুর নরম, তৃণমূলের সঙ্গে জোটে যেতে রাজি কংগ্রেস

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...