Thursday, June 4, 2026

SSC: বক্তব্য না শুনেই কেন বেতন বন্ধ? নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা, আরও চারজনের বেতন বন্ধ

Date:

Share post:

SSC-র গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে বেতন বন্ধে কলকাতা হাইকোর্টের (Highcourt) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন ৩ জন। বক্তব্য না শুনেই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে- এই অভিযোগে মামলা করা হয়েছে। এদিকে, শুক্রবার এসএসসি পশ্চিমাঞ্চলে ভুয়ো নিয়োগের অভিযোগে চারজনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রথমেই এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি-মামলায় ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বৃহস্পতিবার, আরও ৫৪২ জনকে যুক্ত করা হয়। তাঁরা সবাই ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি চান। আবেদন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- Nandigram: বিজেপির হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম, আক্রান্ত কৃষি আধিকারিক

এদিন, এসএসসি পশ্চিমাঞ্চলে ভুয়ো নিয়োগের অভিযোগে চারজনের বেতন বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে, ৫৪২ জনেরই একাংশ আদালতের দ্বারস্থ হয়েছে। অভিযোগ, তাঁদের বক্তব্য না শুনেই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন হওয়া সত্ত্বেও কেন সিঙ্গল বেঞ্চ বেতন বন্ধের নির্দেশ দিল? সোমবার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি।

স্কুলে গ্রুপ ডি (Group D) নিয়োগে দুর্নীতি মামলায় নিয়োগের নথি খতিয়ে দেখে ৫৪৬ বেতন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। তবে, নিয়োগে দুর্নীতির মামলায় CBI অনুসন্ধানের ওপর ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

 

Related articles

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...