Wednesday, June 24, 2026

Isl Derby: রয় কৃষ্ণা হুগো বৌমোসকে আটকাতে কী পরিকল্পনা লাল-হলুদ কোচ মানোলো দিয়াজের?

Date:

Share post:

ডার্বির (Derby) মহারণ। আগামীকাল তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal) মুখোমুখি এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan) । কলকাতা ডার্বিতে ফুটছে ফুটবল প্রেমীরা। ডার্বির মহারণে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুই দল। এক্ষেত্র কিছুটা এগিয়ে থেকে শুরু করবে এটিকে মোহনবাগান। শেষ ম‍্যাচে দুরন্ত জয় পেয়েছে হাবাসের দল। বিপক্ষ বাগান ব্রিগেডকে জমি ছাড়তে নারাজ লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ। মরিয়া লড়াই চালাতে প্রস্তুতি নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের প্রধান দুই অস্ত্র রয় কৃষ্ণা ও হুগো বৌমোস। বিপক্ষ দলের সব হিসেবে ওলোট পালোট করে দিতে পারে বাগানের এই দুই বিদেশি। আর এই দুই বিদেশীকে আটকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে লাল-হলুদের হেডস‍্যার।

কিভাবে আটকানো যাবে রয় কৃষ্ণা ও হুগো বৌমোসকে? এই নিয়ে এসসি ইস্টবেঙ্গলের হেডস্যার মানোলো দিয়াজ বলেন, “রয় কৃষ্ণা ও হুগো বৌমোসকে ম্যান টু ম্যান মার্কিং করব না জোনাল মার্কিং? নির্ভর করবে ম্যাচের জায়গার পরিস্থিতি ও বল কোথায় থাকবে তার উপর। যদি বল আমাদের বক্সে থাকে, আমরা ম্যান টু ম্যান মার্ক করব। মোহনবাগান সেট টিম। তার মধ‍্যে দলে যোগ দিয়েছেন হুগো বৌমোস। এতে ওদের শক্তি অবশ্যই বেড়েছে। আমার কাছে কোন এক দুজন ফুটবলার নয়, গোটা দল নিয়ে পরিকল্পনা করতে হয়। আর মোহনবাগানের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করতেই হবে।”

শেষ ম‍্যাচে লাল-হলুদের হয়ে দুরন্ত খেলেন পেরোসেভিচ। মোহনবাগানের বিরুদ্ধেও লাল-হলুদ কোচ ভরসা রাখছে তাঁর ওপর। এই নিয়ে দিয়াজ বলেন,” পেরোসেভিচ গত ম‍্যাচে দারুণ খেলেছে। আশা করছি কালকের ম‍্যাচেও ও ওর সেরা পারফরম্যান্স দেবে।”

আরও পড়ুন:Isl Derby: ডার্বিতে ফোকাসড লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ, বাগানের বিরুদ্ধে জিততে মরিয়া ইস্টবেঙ্গল

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...