Wednesday, April 22, 2026

New variant of CoronaVirus : করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’ নিয়ে উদ্বিগ্ন হু, তড়িঘড়ি বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনা ভাইরাসের নতুন  (New variant of CoronaVirus) B-1.1.529 (বি.১.১.৫২৯) প্রজাতিকে অত্যন্ত উদ্বেগজনক অর্থাৎ ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ (Variant of concern) হিসেবে চিহ্নিত করল (world Health Organisation) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু এটির নামকরণ করেছে ‘ওমিক্রন’। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই চিন্তায় পড়ে গিয়েছেন দেশ-বিদেশের চিকিৎসক গবেষক ও বিশেষজ্ঞরা। কারণ দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই বেশ কয়েকজন এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর তাদের সকলেই টিকাপ্রাপ্ত। গতকালই এই নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে দেশের প্রতিটি রাজ্যকে সতর্ক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। যদিও এখনো পর্যন্ত এ দেশে এই নয়া ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ।

কিন্তু তা সত্ত্বেও এই নতুন ভাইরাস খুবই চিন্তার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে । উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (prime minister Narendra Modi) শনিবার সকালে জরুরি বৈঠকে বসেছেন । প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব, স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য ভিকে পল, ক্যাবিনেট সচিব সহ অন্যান্যরা।করোনা ভাইরাসের এই নতুন ভয়ংকরতম প্রজাতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে হু। বার বার মিউটেশনের জেরে নিজের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে নিয়েছে করোনার এই নতুন রূপ, যা রীতিমতো ‘উদ্বেগের’। বলে মত হু-এর।

Related articles

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...

তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার

কখনও হেলিকপ্টার উড়তে বাধা। কখনও সভা করতেই অনুমতি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হরেক নিয়ম লাগু করার জন্যই নির্বাচন...