Sunday, June 21, 2026

Vasundhara Goswami: ক্ষিতি কন্যা বসুন্ধরাকে প্রার্থী করে কলকাতা পুরভোটে চমক তৃণমূলের

Date:

Share post:

আসন্ন কলকাতা পুরসভা ভোটের প্রার্থী তালিকায় বড়সড় চমক দিয়েছে শাসক দল তৃণমূল। যার মধ্যে অন্যতম যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ড। মহিলাদের জন্য সংরক্ষিত ওই ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী বাম আমলের জনপ্রিয় মন্ত্রী তথা RSP নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা। বাম নেতার মেয়ে হলেও বাম বিরোধী বলেই পরিচিত পেশায় মনস্তত্ত্ববিদ বসুন্ধরা গোস্বামী (Vasundhara Goswami)।

খাতায় কলমে ২০১৭ সাল থেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র সম্পাদকীয়তে অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসের সমর্থনে কলম ধরে সংবাদের শিরোনামে চলে এসেছিলেন বসুন্ধরা। বামনেতার মেয়ে অজন্তা বিশ্বাসের তৃণমূলের মুখপত্রে লেখা এবং মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করায় বামশিবিরের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

অজন্তার সমর্থনে বসুন্ধরা লিখেছিলেন, ‘’এটা বাস্তব যে বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে কোনও লেখা হলে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। অজন্তা এটা লিখে কোনও ভুল করেননি। লেখায় বামপন্থীদের অংশ অটুট রেখে অজন্তা উদারতার পরিচয় দিয়েছেন।’’ এরপর থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ আরও দৃঢ় হয়।

সম্প্রতি, তৃণমূলের হয়ে জনসংযোগে ত্রিপুরাতেও পৌঁছে গিয়েছিলেন তিনি। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, বাবা মন্ত্রী ছিল বলে বসুন্ধরার আলাদা কোনও গরিমা নেই। ও একেবারেই মাটিতে থেকে বাস্তব পরিস্থিতি তুলে ধরে। এবার ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে ৯৬ নম্বর ওয়ার্ডে ঘাসফুল শিবিরের তুরুপের তাস সেই বসুন্ধরা।

আরও পড়ুন:farmers law-Parliament Session: সোমবার কৃষি আইন প্রত্যাহারের বিল পেশ হবে, হুইপ জারি বিজেপি-কংগ্রেসের

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...