Friday, June 26, 2026

Csk: সিএসকের প্রথম রিটেইন্ড ক্রিকেটার হতে চান না ধোনি: সূত্র

Date:

Share post:

আগামী বছর থেকে শুরু হচ্ছে ১০ দলের আইপিএল( Ipl)। তার আগে বড় নিলামে বসতে চলেছে আইপিএল কতৃপক্ষ। সেই অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে পুরোনো আট আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেইন্ড খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। সূত্রের খবর চেন্নাই সুপার কিংস ( Csk) ইতিমধ্যে তাদের চার খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর চেন্নাই সুপার কিংসের প্রথম রিটেইন খেলোয়াড় হতে পারেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ( Ms Dhoni)। আর সেক্ষেত্রে সর্বোচ্চ ১৬ কোটি টাকার বেতন পাবেন ধোনি। একাধিক রিপোর্ট অনুযায়ী প্রথম রিটেইন্ড ক্রিকেটার হতে চান না ধোনি।

একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, যে চার ক্রিকেটারকে চেন্নাই ধরে রাখতে চাইছে তার মধ্যে এক নম্বরে রয়েছেন ধোনি। আর ধোনি নাকি নিজেই চাইছেন না অন্য ক্রিকেটারদের জায়গা ধরে রাখতে। কারণ প্রথম যে ক্রিকেটারকে কোনও ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে তাকে দিতে হবে ১৬ কোটি। পরের তিন জন ক্রিকেটারকে দিতে হবে যথাক্রমে ১২, ৮ ও ৬ কোটি টাকা। সূত্রের খবর ধোনি চান, তাঁর জায়গায় অন্য কোনও যোগ্য ক্রিকেটার চেন্নাইয়ের তালিকায় ১ নম্বরে থাকুক। এছাড়াও সেই রিপোর্টে বলা হয়েছে, ধোনি ছাড়াও চেন্নাই চাইছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওপেনার রুতুরাজ গায়কোয়াডকে ধরে রাখতে।

আরও পড়ুন: BCCI: দক্ষিণ আফ্রিকা সফর থেকে এখনই ফিরিয়ে আনা হচ্ছে না ভারতীয় এ দলকে, জানাল বিসিসিআই

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...