Sunday, February 1, 2026

Congress: কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, প্রশ্নের মুখে বামেদের জোট-বার্তা

Date:

Share post:

তৃণমূল বা বামেদের চাইতে পিছিয়ে থেকেও বিজেপির আগে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। শনিবার, সন্ধেয় কলকাতা পুরসভার নির্বাচনে (Municipal Election) ৬৬টি ওয়ার্ডের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। একুশের বিধানসভা ভোটের মতো পুরভোটে বাম এবং কংগ্রেসের (Congress) মধ্যে নির্বাচনী জোট নেই। তবে বামেদের (Left) প্রার্থী তালিকা ঘোষণার সময় বলা হয়েছে, সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করেই লড়াইয়ের ময়দানে নামে চায় তারা। সেই জন্য বেশ কয়েকটি আসন ছেড়ে রাখা হয়েছে কংগ্রেস এবং আইএসএফ (Isf)-এর জন্য। তবে, বামেরা তাদের জন্য যত আসন ছেড়েছে, তার তুলনায় অনেক বেশি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তবে, কংগ্রেসের প্রার্থী তালিকাতেও অনেক কেন্দ্রেই প্রার্থী দেওয়া হয়নি।

টিকিট না পেয়ে তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলর শনিবারই যোগ দিয়েছেন কংগ্রেসে। আর যোগদানের পুরস্কারও পেলেন ১৩৮ নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম এবং ৮ নম্বর ওয়ার্ডের পার্থ মিত্র। দু’জনেই পুরভোটে কংগ্রেসের টিকিট পেলেন।

বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট করেও একটি আসনও জিততে পারেনি। এবার, কলকাতা পুরভোটে বামেরা যে আসনে প্রার্থী দিয়েছে, সেই আসনেই প্রার্থী দিয়ে বামেদের সঙ্গে সরাসরি লড়াই নামল কংগ্রেস। আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছিলেন, কোনও অবস্থাতেই আইএসএফ-এর সঙ্গে জুটে যেতে চান না তিনি। কিন্তু বামেদের প্রার্থী তালিকা ঘোষণার সময় আব্বাস সিদ্দিকিদের দলের নাম উল্লেখ করা হয়েছিল। এবার পুরো ভোটের ময়দানে বিরোধীদের লড়াইটা কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন- Firhad Hakim: ভোটে প্রার্থী হওয়ার পরই কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

 

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে...

আধুনিক চিকিৎসাতে দিশা নেই! আয়ুর্বেদে জোর: নয়া বাজেটে কীসে ছাড়

সংসদে পেশ হয়েছে ২০২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। রবিবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। প্রধানমন্ত্রী নরেন্দ্র...

খেলো ইন্ডিয়াতে জোর, কেন্দ্রের বাজেটে খেলাধুলাতেও বাংলার প্রাপ্তি শূন্য

কেন্দ্রীয় বাজেট(Union Budget 2026 )পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৮৫ মিনিটের বাজেট বক্ততায় খেলাধুলার কথা আদালা ভাবে উল্লেখ...

বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছেন সায়ক, তারকা ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে সরব রাহুল 

পার্কস্ট্রিটের জনপ্রিয় একটি রেস্তোঁরায় মটনের পরিবর্তে বিফ দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিনেতা -...