Saturday, April 4, 2026

KMC 8: প্রথম দিনের প্রচারেই বাজিমাত করলেন শশী-কন্যা পূজা

Date:

Share post:

এবারের কলকাতা পুরসভার (KMC) পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) কন্যা পূজা পাঁজা। পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন পূজা। রাজনীতির ময়দানে এই প্রথম নামলেও শব্দটার সঙ্গে ছোটোবেলা থেকেই বেশ পরিচিত তিনি। মা মন্ত্রী। দাদুর নাম অজিত পাঁজা। তিনিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর বেশ খানিকটা বিস্মিত হলেও ভয় পাননি শশী-কন্যা। বরং নিজেকে মানসিকভাবে তৈরি করেছেন।

একটা সময় ছিল উত্তর কলকাতার এই প্রান্ত থেকেই রাজ্য রাজনীতির অনেক অঙ্ক বদলে দিয়েছেন অজিত পাঁজা। সময়ের দাবি মেনে তাঁর নাতনি পূজা এবার পুরভোটের লড়াইয়ে। সাতসকালেই মন্দিরে পুজো দিয়ে নেমে পড়েছেন ময়দানে। করেছেন জনসংযোগ। দেখা করে এসেছেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেনের সঙ্গে। আদতে রাজনৈতিক পরিবারের হলেও আইন নিয়ে পড়াশোনা করেছেন। তবে সামনে এখন শুধুই পুরভোট।  নিজেই বললেন, প্রথমবার নিজে ভোটের লড়াইে। কিন্তু এই আবহ তাঁর বড় চেনা। তাই টেনশন নেই। ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে গিয়ে আশীর্বাদ চাইবেন। তাঁর মা বিধায়ক-মন্ত্রী। এলাকায় উন্নয়ন হয়েছে অনেক। সর্বোপরি উন্নয়নের জন্য প্রাণপাত করছেন মানুষ তা উপলব্ধি করছে। কলকাতা পুরসভাও নাগরিক পরিষেবায় খামতি রাখেনি। তাই জয় সুনিশ্চিত। পূজা দ্বিতীয় প্রজন্মের রাজনীতিক। এবারের পুরভোটে এই দ্বিতীয় প্রজন্মের অনেককেই এবার দেখা যাবে ময়দানে।

আরও পড়ুন- Firhad Hakim: ভোটে প্রার্থী হওয়ার পরই কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...