Friday, May 15, 2026

Road Accident: নদিয়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১৭ শ্মশানযাত্রী

Date:

Share post:

(আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে)

মর্মান্তিক, ভয়ঙ্কর শব্দগুলিও যেন এক্ষেত্রে যথেষ্ট নয়। মৃতদেহ সৎকার (Funeral) করতে গিয়ে পথ দুর্ঘটনায় (Road Accident) বেঘোরে প্রাণ হারালেন এক শিশু সহ কমপক্ষে ১৭ জন শ্মশানযাত্রীর। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন মহিলা ও একটি ৬ বছরের শিশু রয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। ফলে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও।

শনিবার ভোররাতে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কের উপর মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে। সৎকার করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই ট্রাকটি। যেখানে মৃতদেহ নিয়ে ৪০ জন যাত্রী শ্মশান অভিমুখে যাচ্ছিলেন।

উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা বৃদ্ধা শ্রাবণী মুহুরির মৃত্যুর পর তাঁর দেহনিয়ে সৎকার করতে যাচ্ছিলেন আত্মীয়, পরিজন ও প্রতিবেশি মিলিয়ে ৪০ জন শ্মশানযাত্রী। তাঁরা নবদ্বীপের দিকে যাচ্ছিলেন। রাত ২ নাগাদ নদিয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে শ্মশানযাত্রীদের ট্রাকটি। তাতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...