Wednesday, May 13, 2026

অরিন্দমকে নিয়ে চিন্তায় লাল-হলুদ শিবির

Date:

Share post:

ডার্বির মঞ্চেই চোট পেয়েছিলেন| এরপর আর মাঠে থাকতে পারেননি| সামনেই রয়েছে মুম্বই সিটি এফসি ম্যাচ| সেই ম্যাচে নামার আগে গোলকিপার তথা দলের অধিনায়ক অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল| পায়ে চোট রয়েছে তাঁর| রবিবার এমআরআই স্ক্যান করানো হল অরিন্দমকে|
শনিবার আইএসএলের মঞ্চে ডার্বির লড়াইয়ে নেমেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী| সেখানেই ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়েছে এটিকে-মোহনবাগান| প্রথমার্ধের ২৩ মিনিটের মধ্যে তিন গোল| তিনটিই হজম করতে হয়েছিল অরিম্দম ভট্টাচার্যকে|
চোট নিয়েই মাঠে নেমেছিলেন অরিন্দম ।| তৃতীয় গোল হওয়ার সময় পায়ের চোট থাকা জায়গাতেই ফের চোট পান তিনি| এরপর আর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এটিকে-মোহনবাগান থেকে এবার ইস্টবেঙ্গলে আসা তারকা গোলকিপার| পায়ের চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন| তাঁর জায়গায় নেমেছিলেন শুভম সেন|এরপর থেকেই অরিন্দমের চোট নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন|

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...