Sunday, March 15, 2026

ডিসেম্বরে জেলা সফরে মমতা, করবেন একাধিক প্রশাসনিক বৈঠক

Date:

Share post:

আগামী মাসে শুরু থেকে ফের জেলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জেলা সফরের শুরুতে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যাবেন মুখ্যমন্ত্রী(Chief minister)। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে(Krishnanagar) ও প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

সরকারি সূত্রে খবর, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আনুমানিক ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌এই সফরে গঙ্গারামপুর ও রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ৮ ডিসেম্বর মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সমস্ত কাজকর্মের হিসেব নেবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন জেলাশাসক, বিডিও সহ সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে। ৯ ডিসেম্বর কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী এই সফর নিশ্চিত হলো তারিখ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। প্রয়োজনে এই সফর সূচি বদল করা হতে পারে বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...