Saturday, May 16, 2026

Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়ার বাদ পড়া নিয়ে কী বললেন রোহিত? পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ইতিমধ্যেই আইপিএলের ( Ipl) প্রতিটি দল জানিয়ে দিয়েছে তারা আগের দল থেকে কাদের রেখে দিচ্ছে। আর এই তালিকা বার হতেই সরগরম ক্রিকেট বিশ্ব। বাদ পড়াদের মধ্যে সব থেকে বেশি আলোচনা যাঁদের নিয়ে হচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন  হার্দিক পান্ডিয়া( Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্স এ বার রাখেনি তাঁকে। নিলামে হার্দিকের জন্য তারা ঝাঁপাবে কি না, সেই নিয়ে স্পষ্ট নয়। কেন হার্দিককে নিল না মুম্বই, তা নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

এদিন তিনি বলেন,”আমাদের দলে এত ভাল ভাল ক্রিকেটার রয়েছে, কাকে ছেড়ে কাকে রাখব, সেটা ঠিক করা অত্যন্ত কঠিন ছিল। যাদের রাখতে পারলাম না, তাদের ছেড়ে দেওয়াটা মন খারাপ করে দিচ্ছে।”

চার জনকে দলে রেখেছে মুম্বই। রোহিত শর্মাকে ১৬ কোটি টাকায়, যশপ্রীত বুমরাহকে ১২ কোটি টাকায়, সূর্যকুমার যাদবকে ৮ কোটি টাকায় এবং পোলার্ডকে ৬ কোটি টাকায় রেখেছে তারা।

শুধু  মুম্বই নয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং টেস্ট দলেও জায়গা হয়নি হার্দিকের। সে বিষয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “হার্দিক ভাল ক্রিকেটার। কিন্তু ফিট নয় বলেই দলে রাখা হয়নি। ওর বয়স কম। আশা করব চোট সারিয়ে ও দ্রুত ভারতীয় দলে ফিরতে পারবে।”

আরও পড়ুন:Wriddhiman Saha: শুক্রবারের ম‍্যাচে কি আছেন ঋদ্ধিমান সাহা? কী বললেন দলের বোলিং কোচ?

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...