Tuesday, March 24, 2026

Yashwant Sinha: অসুস্থ যশবন্ত সিনহা, ভর্তি এসএসকেএমে

Date:

Share post:

হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিনহা। এখন কিছুটা স্থিতিশীল ৮৪ বছরের নেতা।

জানা গিয়েছে, মঙ্গলবার হঠাৎই পিঠে প্রবল ব্যথা অনুভব করেন তিনি। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে। সেখানে চার সদস্যের একটি চিকিৎসক দল তাঁর চিকিৎসা করছেন। তাঁর শারীরিক অবস্থা আপাতত কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। সারাক্ষণই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে প্রবীণ নেতা। সর্বভারতীয় সহ-সভাপতির পাশাপাশি একই সঙ্গে তিনি দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

আরও পড়ুন- Madan Mitra: ‘আমি তো সাধারণ মানুষ, আমি বাসের যাত্রী’, বাসে চড়ে যাত্রীদের খবর নিলেন মদন

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...