Wednesday, April 15, 2026

Weather Forecast: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, শনিবার থেকেই রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

ভরা অগ্রহায়নেও রাজ্যে শুধুই শীতের আমেজ। জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি। উল্টে দোসর হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আগামী ২৪ ঘণ্টা পরিষ্কার থাকবে। তবে শনি ও রবিবার কলকাতা-সহ বাংলার উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার (Stormy Wind) সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rain) সর্তকতা জারি করেছে আলিপুর আবহওয়া দফতর। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে।

আরও পড়ুন:Jawad: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।এরপর অন্ধ্র এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।যার জেরে শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগও বেশি থাকবে বলে জানানো হয়েছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আকাশ সাধারণ আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস।তবে শনিবার থেকে দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, দুই পরগনা এবং হাওড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দুই পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদা জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


Related articles

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...